টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
April 17, 2026 8:35 am

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রেজাউল করিম।

তিনি বলেন, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা আইনে দণ্ডনীয় অপরাধ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড ও একই অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, মুজিবুল হক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তিনি ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে থাকলেও দেশে অর্থ পাঠানোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২৫ সালের ৩ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, মামলার পর থেকে মুজিবুল হক পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

এর আগে ২০২৩ সালের ৬ নভেম্বর মুজিবুল হক প্রকাশ্য জনসভায় পিটার হাসকে হুমকি দেন। ওই বক্তব্যকে ‘সহিংস’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে মুজিবুল হক চৌধুরীকে বরখাস্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্যারিস রোড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায়– আমিনুল হক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে ঘুমন্ত চালক

র‌্যাক সভাপতি শাফি উদ্দিন, সম্পাদক তাবারুল হক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু

বালিয়াকান্দিতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেম-তেল আবিবজুড়ে বাজছে সাইরেন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার ২নং ও ৩নং আসামি গ্রেফতার

কুমিল্লার মানুষের জন্য জীবন দেব-হাজী আমিন উর রশিদ ইয়াছিন

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক,‘গ্রাহক হয়রানি ও দুর্নীতিবাজ বিআর টি এ ঢাকা জেলা মোটরযান পরিদর্শক আবু জামাল

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো