টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 7:04 pm

যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তাহির। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। সূত্র: ডন।

চলমান আলোচনায় ইরানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তাহির বলেন, আলোচনার তথ্য গোপন রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন যে, আলোচনাটি খুবই আস্থা ও ‘গোপনীয়তা’ বজায় রেখে চলছে। আলোচনার বিষয়গুলো গোপন রাখা আমাদের জন্য অপরিহার্য।

দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রতিনিধিদল কবে আসবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারা আসবেন, প্রতিনিধিদল কত বড় হবে, কারা থাকবেন— এই সিদ্ধান্ত দুইপক্ষ নিজেরাই নেবে।

তিনি আরও বলেন, আমাদের আলোচনার বিস্তারিত তথ্য ও বিবরণ আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলোই আমাদের কাছে অর্পণ করেছিল।

দ্বিতীয় দফা আলোচনার সময়সূচির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার নেই। এই আলোচনার সময়সূচী যখনই নির্ধারিত হবে, আমরা তা ঘোষণা করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ