টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 6:42 am

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে নোঙর তুলে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। আবহাওয়া ও পরিস্থিতি অনুকূলে থাকলে আজ শনিবার ভোররাত তিনটার মধ্যেই এটি প্রণালিটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরান কর্তৃপক্ষ শুক্রবার বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পারস্য উপসাগরে অবস্থানরত শত শত জাহাজ নোঙর তুলতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যমতে, হরমুজমুখী জাহাজের এই বিশাল স্রোতের শুরুর সারিতেই রয়েছে বাংলাদেশের এই জাহাজটি। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা বা নিষেধাজ্ঞা না থাকায় তারা পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছেন।

এমভি বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল। এর আগে দুই দফা চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। গত ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতির অভাবে তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয়বার অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছিল। অনুমতি না পেয়ে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে পারস্য উপসাগরেই নোঙর ফেলে অপেক্ষা করছিল।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। জাহাজে থাকা ৩১ জন নাবিক সুস্থ ও নিরাপদ আছেন এবং তাদের মধ্যে এখন স্বস্তির আবহ বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত সিআইডি পুলিশ সদস্য

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

রাজধানীর বাড্ডায় বৈদ্যুতিক  খাম্বার উপর থেকে অটো রিশকা চালকের মরদহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬মরদেহের খোঁজে ঢামেকের মর্গে আসেন ১৭ পরিবার

কক্সবাজারে যুক্ত হচ্ছে নতুন উপজেলা

রাজারহাটে সংবাদ প্রকাশের পর বিধবা হাসনার বিধবা ভাতা পাওয়ার উদ্যোগ, মীমাংসায় সন্তুষ্ট ভুক্তভোগী

ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১