টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তে হোয়াইট হাউস,একের পর এক নিখোঁজ হচ্ছে যুক্তরাষ্ট্রে পারমাণবিক বিজ্ঞানী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:11 pm

যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। এসব বিজ্ঞানীদের মধ্যে অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন। গত বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনও কথা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার নাম রয়েছে। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করা স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

অন্যদিকে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল ডেভিড হিকসের মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় এসেছে। তবে তাদের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে চাপ দিচ্ছে।

কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ নিরাপত্তা সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের এ ধরনের নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক বা কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে: ইইউ পররাষ্ট্র প্রধান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঝুঁকিপূর্ণ লাইনে চলে একটিমাত্র ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

তীব্র হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

হরমুজে জাহাজ চলাচল নিয়ে আলোচনা,ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক