টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:17 pm

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই সিদ্ধান্ত জানায়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে ইরানের হাতে নেওয়া হয়েছে। এখন এই জলপথ সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে।

এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হবে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২

ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

আজিজ সুপার মার্কেট থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে হবে: প্রধানমন্ত্রী

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,