টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 19, 2026 9:58 am

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ ও সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে লিখেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। জনজীবনে যখন নাভিশ্বাস ওঠার দশা, ঠিক সেই মুহূর্তে দর সমন্বয়ের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের সংকটকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমছে, সেখানে দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের

নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামে অনাথ আশ্রমের ছাদ ঢালাই চলমান: ভক্তদের প্রতি সহায়তার আহ্বান

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

যুক্তরাষ্ট্রের গুপ্তচর গ্রেপ্তারসহ রাজতন্ত্রপন্থী নেটওয়ার্ক ভাঙার দাবি ইরানের

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব সমুদ্র দিবসে