টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম:মাহদী আমিন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 21, 2026 10:50 pm

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মাহদী আমিন লিখেছেন, ‘আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সহানুভূতির আহ্বান
জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিধবা চা দোকানিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চাঁদা দাবির অভিযোগ

এবারও বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় সিআইডি প্রধানের অবসরের আবেদন

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী

​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

সাংবাদিককে হেনস্থা প্রধান অভিযুক্ত সোয়েব সহ গ্রেফতার ৩ জন

সংরক্ষিত নারী আসন,মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত