টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 12:53 pm

প্রথম ওয়ানডেতে জয়ের পর এখন সিরিজ জয়ের মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এর আগে রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় নিগার সুলতানার দল। নারী ওয়ানডেতে পঞ্চম চেষ্টায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ।

দুই শর বেশি রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে মনে হচ্ছিল হেসেখেলেই জিতবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল স্বাগতিকেরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কামরুজ্জামান স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ম্যাচ হলেও ছেলে ও মেয়েদের পর্যায়ে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে শুরুটাও ভালো হলো না শ্রীলঙ্কার মেয়েদের ক্রিকেট দলের।
বাংলাদেশ একাদশ

জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অফিসে বড়বাবু টাকা ছাড়া কাজ করেন না

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি: স্বাস্থ্যমন্ত্রী

ব্যবসায়ী খুনের প্রতিবাদে মিরপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল, বিএনপি’র বিরুদ্ধে উত্তাল স্লোগান

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার