টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও হাত অস্ত্রের ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 22, 2026 10:15 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় তেহরানের হাত ‘ট্রিগারেই আছে’ এবং প্রতিরক্ষা বাহিনীও ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন ইরান সরকারের একজন মুখপাত্র।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার ( ২২ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এবং সে দেশের আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনীর কমান্ডারদের বারবার আমরা সতর্ক করছি: আমাদের হাত ট্রিগারেই রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে এবং ইরানি বাহিনী ইতোমধ্যেই পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে।

তিনি সতর্ক করে আরও বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই ‘আগের চেয়েও আরও কঠোর ও কঠিন’ পরিণতির সম্মুখীন হতে হবে।

এদিকে, ইরানের সাথে কোনো চুক্তি না হলে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে তাদের সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।’

সিএনবিসিকে ট্রাম্প বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে… আমরা এটা (যুদ্ধবিরতির সময়) পুনরায় মজুত (অস্ত্র) করার জন্য ব্যবহার করেছি।

বুধবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগেই দেশ দু’টির প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বসতে চেয়েছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, যাতে একটি চুক্তি করা যায়। ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদ জানালেও, ইরান দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি।

এছাড়া, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না বলেও এরইমধ্যে জানিয়েছেন ট্রাম্প। ফলে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগে কোনো চুক্তি না হলে, ইরান-যুক্তরাষ্ট্রে নতুন করে সংঘাতে জড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

ঘটনার আড়াই মাস পর মামলা করল নুরাল পাগলার পরিবার

​ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: মিরপুরে আমিনুল হক

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

হঠাৎ ঘূর্ণি বাতাসে লন্ডভন্ড কক্সবাজার সৈকত

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

ধামরাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায়

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত