টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসা থেকে পাকিস্তানী অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ডেক্স নিউজ
June 20, 2025 8:03 am
অভিনেত্রী

অভিনেত্রী নিজ বাসার ফ্ল্যাট থেকে পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃত অবস্থায় উদ্ধার করা হলেও মরদেহ নিয়ে চাঞ্চল্যের দেখা দিয়েছে। কারণ ফ্ল্যাটে একা থাকতেন তিনি। এ কারণেই যত প্রশ্নের শুরু।

শুক্রবার (২০জুন)সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় ফ্ল্যাট থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, মরদেহটি প্রায় এক সপ্তাহ আগের বলে ধারণা করা হচ্ছে।মৃত্যু কালে তার বয়স ৭৭বছর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেত্রীর প্রতিবেশীরা তার পরিবারকে জানায়,‘ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে।খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করেন।

এরপর মরদেহ জেপিএমসি থেকে সোহরাব গোঠে অবস্থিত ইধি ফাউন্ডেশনের মর্গে স্থানান্তর করা হয়। পুলিশ বলছেন,অভিনেত্রী আয়েশা খানের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হবে।আর পরবর্তীতে জানাজার নামাজের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

প্রখ্যাত এ অভিনেত্রীর মৃত্যুতে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের সভাপতি আহমেদ শাহ বলেন,দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তার মৃত্যু দেশের(পাকিস্তান)নাট্যজগতের জন্য বিরাট ক্ষতি।
Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ: প্রেস উইং

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

নাজিমখানে বন্ধুত্বের সম্পর্কের আড়ালে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চিফ হুইপ

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

বিদ্যুৎস্পৃষ্ট

পিকআপ ভ্যানে ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ১

বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন অন্যনামে

সংরক্ষিত আসন,বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী