টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরমে পুড়ছে দেশ,অস্বস্তি আরও বাড়াবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2026 3:35 pm

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এদিকে রাজধানীর তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক এমন সময়ই আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৮ দশমিক ৮। তবে রাতের বেলা এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলের আজও বৃষ্টির কোনো বার্তা নেই। সেইসঙ্গে আজ বেলা ১টা পর্যন্ত এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে। তবে আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানো।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালবাগের শহীদনগরে বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ।

সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৫জনের মৃত্যু

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রে বসছে সিসিটিভি-জ্যামার  থাকছে ১১ নির্দেশনা

শাহবাগের বারডেম হাসপাতাল এলাকায় পরে ছিল এক ব্যক্তির মরদেহ

ঢাকা আদালতে ভূমি দখল সংক্রান্ত নতুন আদেশ: প্রতিবেদনের নির্দেশ

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল