টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
April 25, 2026 12:07 am

কুড়িগ্রামের উলিপুর-এ রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে তিন সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই অস্থায়ী পরিচালনা কমিটি দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, পূর্বের আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় সংগঠনের কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নবগঠিত পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন। অন্যান্য সদস্যরা হলেন মোঃ ওবাইদুল ইসলাম এবং মোঃ শাহিনুল ইসলাম লিটন।

নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখা এবং দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই তাদের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকল সদস্যদের মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংগঠনের সাধারণ সদস্যরাও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা পালন করবে।

এদিকে, পরিচালনা কমিটি গঠনের ফলে সংগঠনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাগত বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামিসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১টি সিএনজি আটক

আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

৫৩ বছর পর নতুন চন্দ্রাভিযান যাচ্ছেন ৪ নভোচারী

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

তিতাসে যৌথ অভিযানে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ১

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মোঃ রাইয়ান কে ছাড়পত্র দেওয়া হল

চাঁদপুরের জুম্মান কীভাবে পৌঁছালেন মার্কিন সেনাবাহিনীতে?

কুড়িগ্রামে নিয়ম ভেঙ্গে ৩ মাস ধরে ডেপুটেশনে শিক্ষক