টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:29 am

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের সঙ্গে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সংলাপের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। শনিবার (২৫ এপ্রিল) রজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সূত্র: বিবিসি।

ইব্রাহিম আজিজি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরমাণু প্রকল্প ইস্যুতে সংলাপের জন্য পাকিস্তানে যাননি। তার এই সফরে পরমাণু প্রকল্প সম্পর্কিত সংলাপের কোনো অ্যাসাইনমেন্ট নেই। তিনি সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন এবং তার এ সফরের প্রধান উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করা এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একটি ছোট প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, আরাগচি ও তার নেতৃত্বে থাকা ইরানি প্রতিনিধিদলের আগমনকে ঘিরে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ শুরুর ৪০ দিন পর, ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর গত ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা প্রথম দফা সংলাপে বসেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫ বছরের বালিকাকে গণধর্ষণ,‘প্রধান আসামি রাজু গ্রেপ্তার

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে

শার্শায় ১৫ কোটি টাকার মাছের মৃত্যুর দাবি, তদন্তে মিলল অব্যবস্থাপনার

বড় হচ্ছে এবারের বাজেট