টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:45 am

পশ্চিম আফ্রিকার দেশ মালি–এর রাজধানী বামাকোসহ একাধিক শহরে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক চৌকিতে সমন্বিত হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে। সূত্র: আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বামাকোতে দেশের প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে। একই সময়ে মধ্য মালির সেভারে, উত্তরাঞ্চলের কিদাল এবং গাও শহরেও অনুরূপ সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, “সবখানেই গোলাগুলি হচ্ছে।” বামাকোর বাইরে অবস্থিত কাটির সামরিক ঘাঁটির কাছেও ভোরের দিকে দুটি বিস্ফোরণ এবং টানা গুলির শব্দ শোনা যায়। এই ঘাঁটির কাছেই বসবাস করেন সামরিক শাসক আসসিমি গোইতা।

এছাড়া বামাকো শহর কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দর–এর আশপাশেও ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এখনও পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে সশস্ত্র অস্থিরতায় ভোগা মালিতে আল-কায়েদা এবং আইএসআইএল–এর সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও দীর্ঘদিনের সংঘাতের একটি বড় কারণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামিরকে অব্যাহতি

হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের অব্যাহত হুমকি,ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

রামপুরার উলনে লিফটের ফাঁকা দিয়ে পড়ে (শারীরিক প্রতিবন্ধী) শিশুর মৃত্যু

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মী আহত

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সুইডিশদের বিধ্বস্ত করে গোল উৎসবে মেতে উঠলো নেদারল্যান্ডস

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত