টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
April 26, 2026 9:15 pm

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচিতে অংশ নেয় সেন্ট্রাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে আসামির ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম মিয়া, অভিভাবক দেলোয়ারা দলি এবং কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নাহিদার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে।

এ সময় একই ভবনের ভাড়াটিয়া শামীম হোসেন ওরফে স্বপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আর্থিক সংকটে ভুগছিলেন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগীর কাছে টাকা চাইলে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে। নিহত নাহিদা আক্তার দীর্ঘদিন ধরে নানির সঙ্গে ধামরাই পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার মা প্রবাসে এবং বাবা অন্য জেলায় থাকেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামে বিভেদ-হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী

বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত

তিতাসে ঈদুল ফিতর উপলক্ষে ৯ ইউনিয়নের অসহায়দের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে ঢামেকের উদ্যোগে সচেতনতা র‍্যালি

দেশের সব গণ্ডগোলের রিমোট কন্ট্রোল করছে দিল্লি: গোলাম পরোয়ার

ওএমএসের চাল ও আটা কালোবাজারির সময়,এক ডিলারসহ আটক ২

ব্রাজিলকে কাঁপিয়ে দিলেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি

মিরপুর বিআরটিএ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা