টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 27, 2026 7:27 pm

ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এ অভিযান পরিচালনা করে। এতে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ছাড়া এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে।

আইআরজিসির দাবি, এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

ডিমলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

হামের টিকা ইস্যু ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃত  ২ জন