টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপি আমির হামজার আগাম জামিন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026 8:08 pm

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এই মামলায় গ্রেপ্তরি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান তিনি। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

আদালত সূত্রে জানা যায়, মানহানি মামলায় মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক। এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন তিনি। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

ধানমন্ডি-গুলশান লেকের উন্নয়ন ও দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর বৈঠক

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

কংগ্রেসের সমর্থন পেল টিভিকে; মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয়

একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

তাপদাহ শেষে ঝুম বৃষ্টিতে মিলেছে স্বস্তি,কালবৈশাখীর আশঙ্কা!

ডেম্বেলের ইতিহাস গড়া যাদুকরী হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

রাজারহাটে গলায় ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ধানমন্ডিতে নির্মানাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

লাইফ সাপোর্টে থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলের খোঁজখবর নিতে হাসপাতালে এস এ সিদ্দিক সাজু