টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 9:46 pm

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রস্তাবের অনুমোদন মেলেনি। আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আইবাসে আপলোড করতে হবে। আইবাস অর্থ ছাড়ের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠালে শিক্ষকদের অ্যাকাউন্টে জমা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা আশা করছি, এপ্রিলের বেতন-ভাতা আগামী বৃহস্পতিবার পাবেন। তবে কোনো কারণে সেটি না হলে ১০ অথবা ১১ মে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন ঢুকবে।

প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

শিগগিরই তেলের দামে পরিবর্তন আসছে: অর্থমন্ত্রী

নাসিরনগর গোয়ালনগরে মামলা-গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য স্থবির জনজীবনে চরম ভোগান্তি

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দু’দিনে ট্রাফিক আইনে ২ হাজার ৫৫০ মামলা, ৮৬৫ গাড়ি ডাম্পিং

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে অভিনব প্রতারণা: সংঘবদ্ধ চক্রের ২ সদস্য

যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

‘গুমের সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়া যাবে না’: ডাকসু ভিপি

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

রাউজান পশ্চিম গুজরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবার নিঃস্ব