টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম সমস্যা নিরসনে সরকার-মালিক-শ্রমিক টিম ওয়ার্ক চলমান: শ্রমমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 1, 2026 7:36 pm

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার, শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে সরকার-মালিক-শ্রমিক টিম ওয়ার্ক চলমান থাকবে। শুক্রবার (১ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শ্রমমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রাষ্ট্র চিন্তার মূলে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ শোভন কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরামর্শ এবং প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান ও বাস্তবায়নের ফলে গত ঈদুল ফিতর উদযাপনের প্রাক্কালে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল। বেতন বোনাস ও প্রাপ্য ছুটি ঈদের পূর্বে নিশ্চিত করায় শ্রমিক ভাই-বোনেরা নিরাপদে হাসিমুখে বাড়ি ফিরে আনন্দ উপভোগ করেছিলেন।

তিনি আরও বলেন, আগামী ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের আন্তরিক সদিচ্ছা ও গঠনমূলক সহযোগিতা পেলে এই পদক্ষেপ ইতিবাচকভাবে বাস্তবায়ন করা সম্ভব।

সভার মধ্যভাগে মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৮টায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত এ র‍্যালি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে শেষ হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমসচিব মো. আব্দুর রহমান তালুকদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ জেলার কবির হোসেন হত্যা পলাতক আসামি জহুরুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় গেইটম্যান কাউসার আটক

নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান,নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

ডিএমপির ৭ সহকারী কমিশনারের রদবদল

নাসিরনগরে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীসহ চার জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

ইসরায়েলি নাগরিক পেলেই বহিষ্কার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুমিল্লায় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার আরোগ্য কামনায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : রাষ্ট্রপতি