রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলবাগ এলাকার একটি বাসার ৬তালা ভবন থেকে নিচে পরে মোঃ ইমাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু।
শনিবার(২৮ জুন)দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে নিয়ে আসা বাবা তাজউদ্দিন জানান, আমার ছেলের একটি ফার্নিচারের দোকান রয়েছে।গতরাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কলেজের জেরে বাসার ছয় তলা থেকে নিচে লাফিয়ে পড়ে।পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলা দক্ষিণ এস আই থানা চরপশন গ্রামের। বর্তমানে কামরাঙ্গীরচর রসুলবাগ এলাকায় ভাড়া ভাড়া বাসায় থাকত। নিহত তিন বোন এক ভাই সে ছিল বড় তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















