টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 6, 2026 3:13 pm

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওবায়েদুল্লাহ, বয়স ৩৩, তার বাড়ি ভোলা জেলার শশীভোষণ থানার জাহানপুর এলাকায়। ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্প চালু করে চক্রটি। সেখানে ১ লাখ টাকা বিনিয়োগে মাসে ৩ হাজার টাকা লাভ এবং ৩৩ মাসে মূলধন দ্বিগুণ করার প্রলোভন দেওয়া হতো।

এই প্রলোভনে পড়ে ২০২৩ সালের মে মাসে বাদী ও তার তিন বান্ধবী ভাটারা এলাকার কুড়িল চৌরাস্তা সংলগ্ন অফিসে গিয়ে বিনিয়োগ করেন। প্রথমে বাদী ৭ লাখ টাকা এবং অন্যরা ৫ লাখ টাকা করে বিনিয়োগ করেন। পরে আস্থা অর্জনের জন্য কিছু টাকা ফেরত দেওয়া হয়।
এরপর একই বছরের জুলাই মাসে তারা ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্লট কেনার নামে চাপ দিয়ে মোট ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১৮ লাখ ৭২ হাজার টাকা ফেরত দেওয়া হলেও পরবর্তীতে অফিস বন্ধ করে চক্রটি আত্মগোপনে চলে যায়।

তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির চারটি ব্যাংক হিসাব ও সার্ভারের তথ্য বিশ্লেষণে আনুমানিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়া গ্রেপ্তার ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেন শনাক্ত করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রায় ১৫ হাজার ভুক্তভোগী ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রাখে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম, সাভার থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং এসব মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন্ত্রী

ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় টিসিবির পণ্যে কেজিতে দেওয়া হচ্ছে ১০০ গ্রাম কম

নবম পে স্কেল বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান

শহিদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে বললেন,‘ ঢাবি উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান

রাজধানীতে গলায় ফাঁসি দিয়ে গৃহবধূ আত্মহত্যা

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

খুচরা ও পাইকারি বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউজানের নোয়াপাড়ায় এস এ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সের যাত্রা শুরু

সাভারে নতুন অধ্যায়: ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ইউএনও মাহবুবুর রহমানকে অভি ভাইয়ের ফুলেল অভ্যর্থনা