টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দিনের এআই প্রশিক্ষণের সমাপণী করবেন তথ্যমন্ত্রী, সাংবাদিকতায় এআই দক্ষতা বাড়াতে ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে শুক্রবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 6, 2026 9:10 pm

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাত দিন ব্যাপী সাংবাদিকতায় এআই প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে আগামীকাল শুক্রবার (৮ মে)। সমাপনী দিনে দুপুর ২ টায় তথ্যমন্ত্রী উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সমাপ্ত হবে।

সাংবাদিকতায় এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক এই আয়োজনে বুধবার (৬ মে) ছিলো ৫ম দিন। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এদিন ৫০ জনের বেশি সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছেন। গত শনিবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। চলবে আগামীকাল শুক্রবার (৮ মে) পর্যন্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ দিনের আলোচনায় প্রশিক্ষনার্থীদের মধ্যে অন্যতম আগ্রহের বিষয় ছিলো গুগলের নোটবুক এলএম। সাংবাদিকদের জন্য এটা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। বড় আকারের অডিও, ভিডিও কিংবা পিডিএফ ফাইল আপলোড করে সহজেই সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং সংবাদ উপাদান বের করা সম্ভব হচ্ছে।

দিনব্যাপী সেশনে মূলত দেখানো হয়, কীভাবে দীর্ঘ ও জটিল কনটেন্ট থেকে দ্রুত কার্যকর ইনসাইট বের করা যায়। বিশেষ করে অনুসন্ধানী ও ডেটা-নির্ভর সাংবাদিকতায় এর ব্যবহার অত্যন্ত কার্যকর হতে পারে। সময় সাশ্রয় করে নির্ভুল তথ্য সংগ্রহ এবং স্টোরি ডেভেলপমেন্টে এটি উল্লেখযোগ্য সহায়তা দিতে সক্ষম। এআই যুগে এমন টুলের দক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে সাংবাদিকতা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করেন প্রশিক্ষকরা।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় এআই কেবল একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, তথ্যের নির্ভুলতা এবং বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের প্রতিটি ধাপেই এখন এআই ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি, যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে আরও দক্ষভাবে কাজ করতে পারেন।”

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি ইতোমধ্যেই বেশ জমে উঠেছে এবং এতে অনেক সিনিয়র সাংবাদিকও অংশ নিচ্ছেন। দিন শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে—অনেকেই মনে করছেন, এমন একটি প্রশিক্ষণ তাদের জন্য খুবই প্রয়োজন ছিল। তিনি বলেন, সংবাদকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করাই ডিআরইউর প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত মিডিয়া পরিবেশে তাদের আরও সক্ষম করে তোলাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীর পাংশায় রাসেল ভাইপার সাপের কামড়ের শিকার এক কৃষক

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ বাতিল, ফিরছে পুরনো আইন

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা

তিতাসে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর চরম ভোগান্তি

নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক নিহত

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় যুবদলের সভাপতি মিজান বেপারীর সিন্ডিকেটে চাঁদাবাজির উৎসব গড়ে উঠেছে বলে অভিযোগ ! বহিষ্কৃত যুবদলের চঞ্চল বাহিনীরা থেমে নেই 

ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন