টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার আজিমুশান ত্বরিকত ও জিকির মাহফিল

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
May 6, 2026 9:18 pm

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার ব‍্যবস্থাপনায় ও মোহাম্মদপুর দায়রা শাখার সহযোগিতায় আজিমুশান মাসিক ত্বরিকত ও জিকির মাহফিল যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

৫ই মে মঙ্গলবার বাদে মাগরিব রাউজান মোহাম্মদপুরস্থ হাফেজ মাওলানা আনোয়ার মিয়ার বাড়িতে সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার সাধারণ সম্পাদক ও শাহানশাহ মিষ্টি বিতানের স্বত্বাধিকারী মোহাম্মদ নাছির সওদাগরের সভাপতিত্বে ও মোহাম্মদপুর দায়রা শাখার দারুত্বায়ালীম সম্পাদক মোহাম্মদ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোলায়মান কবিরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন নোয়াখালী উড়িরচর ইমামে আজম (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ এনাম রেজা কাদেরী, বিশেষ আলোচক ছিলেন শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল কাদেরী, পূর্ব মাইজভান্ডার কিপাইতনগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কাদেরী।

এতে অতিথি ছিলেন শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি, খলিলাবাদ শাখার সভাপতি খোরশেদুল আলম মেম্বার, মোহাম্মদপুর দায়রা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মোহাম্মদ এমরান, মোহাম্মদ মনোয়ার।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর, সহ সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, অর্থ সম্পাদক জাকের হোসেন, সদস‍্য মোহাম্মদ সোহেল সহ মঙ্গলখালী এবং মোহাম্মদপুর দায়রা শাখার অন‍্যন‍্যা সম্পাদক ও সদস্যবৃন্দ। জিকিরে ছে’মা মাহফিল পরিচালনা করেন মাইজভান্ডারী সঙ্গীত শিল্পী মোহাম্মদ নুরুদ্দীন। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে আটক ও সাজা প্রদান

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

রাজারহাটের সদর ইউনিয়ন মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

চট্টগ্রামে ১২০০ কৃষক পেল কৃষক কার্ড

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, বেশি হলে মোবাইল কোর্ট

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত