টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 10, 2026 8:18 am

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন একটি বিধান যুক্ত করেছে, যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।

শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত নর্থ কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদিত হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশোধিত আইনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন। তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে ‘স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে’ পারমাণবিক হামলা চালানো হবে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে এমন পদক্ষেপ নিতে পারে পিয়ংইয়ং। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হওয়ার পর উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তিনি সাধারণত বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। তার সঙ্গে সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

একদিনে আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা চালিয়েছে ইরান

কিন্ডারগার্টেনের লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার!

নিউমার্কেট থানা পিলখানার ভিতরে বহুতল ভবন থেকে নীচে পড়ে এক রঙ মিস্ত্রির মৃত্যু

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত

রাজারহাটে দুই বছরেও বিধবা ভাতা পাননি হাসনা খাতুন, টাকা নেওয়ার অভিযোগ

আইজিপির গ্রামের বাড়িতে চুরি!