টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 10, 2026 7:31 pm

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার এর আমন্ত্রণে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করবেন তিনি।

১০ মে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে সতর্কবার্তা দিয়েছেন, আইজিপি

রাজবাড়ীতে ইয়াবা- হেরোইন ও অস্ত্রসহ ৬জন গ্রেপ্তার

আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক: ডা. শফিকুর রহমান

হাদি হত্যার আসামিদের তোলা হলো পশ্চিমবঙ্গের আদালতে

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্ট

বাসায় গলায় ওরনার সঙ্গেঝুলছিল শিক্ষার্থী মরদেহ

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক নারীর মৃত্যু

আকাশপথের ‘অভেদ্য’ দাবি চুরমার,মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নের মুখে ট্রাম্প ও হেগসেথ