টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 11, 2026 6:51 pm

ছাগলকাণ্ডে বহুল আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ মে) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, মো. বোরহান উদ্দিনসহ অন্যরা শুনানির তারিখ পেছানোর আবেদন করেন।

এ পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেনদুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

রাজধানীতে গলায় ফাঁসি দিয়ে গৃহবধূ আত্মহত্যা

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

ইরানের সঙ্গে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালি

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা

গ্যাসের বেলুন থেকে আগুনে দগ্ধ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

বিমান দুর্ঘটনা

বিমান দুর্ঘটনায় দগ্ধ ২৪দিন জাতীয় বার্নে ভর্তি থাকার পর আজ দুপুরে মৃত্যু হয়

চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহ

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর মৌচাকে প্রাইভেট কারের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার