টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 11, 2026 7:03 pm

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে। আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এহছানুল হক মিলন বলেন, ‘তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা নেয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে প্রত্যাশা করি।’

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো হবে। এতে দুই দেশের শিক্ষা, জ্ঞান এবং সংস্কৃতি বিনিময়ের সুযোগ হবে।

তিনি বলেন, এমওইউ’র মাধ্যমে পাকিস্তানে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ প্রদানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করার আহ্বান জানাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

গোলারটেক মাঠে দারুসসালাম থানার অবৈধ ডাম্পিং, সন্ধ্যায় মাদকের আঁকড়া

ইরানজুড়ে ব্যাপক বিস্ফোরণ,‘আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত,আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

সাভারে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন বিদ্যালয় সভাপতি শরিফুল ইসলাম

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মৃত্যুঞ্জয় যজ্ঞ

২৩ বছর পর সেই নায়িকা এসে বললেন, ‘আমি বেঁচে আছি’

অনলাইন জুয়ার আড়ালে টাকা পাচার, সিআইডির জালে আট জুয়াড়ি