টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 15 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশি আরও হজযাত্রীর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 15, 2026 5:52 pm

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন।

হজ অফিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।

হজ অফিসের তথ্যমতে, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ইতি চিকিৎসাধীন মৃত্যু

ফিফা বিশ্বকাপ-২০২৬ সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন

২৬৯৬ টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপন,৭০০টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা ও চালকদের নামে ৫০০০ সিএনজি অটোরিক্সা দ্রুত বাস্তবায়ন

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​