টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 16 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে টানা ১ যুগ ধরে শ্রেণি শিক্ষকের অনন্য রেকর্ড গড়েছেন পলাশ মজুমদার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 16, 2026 4:26 pm

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক অনন্য রেকর্ড গড়েছেন পলাশ মজুমদার। টানা ১২তম বারের মতো তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

পলাশ মজুমদার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের একনিষ্ঠতা, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা,মমত্ববোধের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন তিনি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই গৌরব উজ্জ্বল শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব এম এ হান্নান ও নাসিরনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরিন তাঁর হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

পলাশ মজুমদারের এই অভাবনীয় সাফল্যে নাসিরনগর জুড়ে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে:”একজন শিক্ষকের টানা এক যুগ ধরে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা শুধু কঠিনই নয়, বরং এটি শিক্ষা অঙ্গনের জন্য এক বিশাল মাইলফলক।”

এই অর্জনের মাধ্যমে তিনি নাসিরনগরের শিক্ষা ব্যবস্থাকে জেলা ও জাতীয় পর্যায়ে আরও গর্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশি-সহ নিখোঁজ ২৫০

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

পল্লবী এলাকায় আ.লীগের অর্থ যোগানদাতা নাসির উদ্দিন সেন্টু পুলিশে ধরাছোয়ার বাইরে,‘কল গার্ল পরকীয়া প্রেমিকের জন্য স্ত্রী সন্তানদের উপর অমানবিক নির্যাতন! 

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

কাফরুলে নির্মাণাধীন ভবন থেকেনিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু