টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কে এম বশির উদ্দিন তুহিন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 19, 2026 5:08 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা বাসীসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, তরুণ জনপ্রিয় নেতা জাসাস-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজপথের লডাকু সৈনিক কারানির্যাতীত তরুণ প্রজন্মের আস্থাভাজন  রাজনৈতিক নীতিনির্ধারণী মহলে জনপ্রিয় নেতা, কে এম বশির উদ্দিন তুহিন।

তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না, পৌঁছায় আমাদের তাকওয়া।

ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে নাসিরনগর উপজেলা বাসীসহ দেশের সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাক সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-২ ঢাকা মেডিকেলে-১আহত শিশুসহ দুই নারী

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় ৪১ অপরাধী গ্রেফতার

ভদ্রলোকের মুখোশের আড়ালে ভয়ংকর এএসআই আমির খসরু

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

দেশে স্বর্ণের দামে বড় পতন ভরিতে কমলো ৫৪৮২ টাকা

পুলিশ সেজে সাংবাদিকের নম্বর হ্যাক, পরিচিতদের কাছে টাকা দাবি হ্যাকার চক্রের

কুমিল্লা লালমাইয়ে এক সন্তানের জননীর মরদেহ উদ্বার। স্বামী পলাতক

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী