টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 22 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

প্রতিবেদক
রেজাউল হক
May 22, 2026 9:22 pm

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা এনসিপি।

শুক্রবার (২২ মে) দুপুরে রাজারহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সভায় বক্তারা বলেন,ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

রামিসা হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি দাবি রাখেন।

মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন চৌধুরী খোকন, সদস্য সচিব সাজ্জাদুর ইসলাম সাগর,রিঙ্কু র‍্যাবেন, রায়হান রাজু সহ অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস লিকিস থেকে সাত কর্মচারী দগ্ধ।

কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

চট্টগ্রাম ও কুমিল্লায় দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী

বিএনপির সভা

বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল