টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 24 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 24, 2026 7:01 pm

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দের পর সীমান্ত এলাকায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন- লেয়ারা (৪১), অংকেমং (৫০), এবং চিংকা অং (৪০)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, নিহতরা সকালে সীমান্ত সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় স্থলমাইন পোঁতা হয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন এলাকায় অজ্ঞাত বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জন রয়েছে। ফলে সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকা ও কৃষিজমিতে চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য

রংপুর সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী

রাউজানে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন

রাজারহাটের সদর ইউনিয়ন মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি,সরকারের সিদ্ধান্তে দেশে বন্ধ ছিল ইন্টারনেট

মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার