টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 24 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩২ হাজারের বেশি যানবাহন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 24, 2026 7:10 pm

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের। ঈদে ঢাকাবাসীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন সেতু পারাপার হয় বলে সেতুর টোল প্লাজা সূত্র জানিয়েছে। রোববার যানবাহনের চাপ আগের দিনের তুলনায় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক লেন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০

কারাগারে শীর্ষ মাদক কারবারি ফেন্সি সামির-ফর্মা হৃদয়, অনুসারীদের ভয়াবহ তাণ্ডব

উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার

বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

কংগ্রেসের সমর্থন পেল টিভিকে; মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয়

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

ইরানি কর্মকর্তাদের ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান রেজা পাহলভির