টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 25 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 25, 2026 3:49 am

দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন করে কেউ নিশ্চিত হামে মারা যায়নি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। রোববার (২৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে সন্দেহজনক হাম রোগে ১৬ জন মারা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৪২।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৬২২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮১৩।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫০ হাজার ৫৫৮ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৬ হাজার ২১৪ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫০ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮০ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৫০, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩২, খুলনায় ২১ ও রংপুরে ছয়জন প্রাণ হারিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে যুদ্ধের প্রভাব

রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

ধাইনগরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে হরি সভা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপি মনজুরুল ইসলাম

শিবগঞ্জের এমপি ড. মাওলানা কেরামত আলী গুরুতর অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া কামনা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজধানীর পৃথক ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু।

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!