টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রী এ্যানির ছেলে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:12 pm

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর মুখ খুলেছেন তার ছেলে সারিয়ান চৌধুরী। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই গরু কেনার ব্যাখ্যা দেন এবং সমালোচকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

কোরবানির পশুর গোশত বিতরণ প্রসঙ্গে তিনি আরও লেখেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

উল্লেখ্য, সম্প্রতি কোরবানির হাটে গিয়ে ৩২ লাখ টাকায় গরু কেনেন পানিসম্পদমন্ত্রী এ্যানি। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই বাবার পক্ষে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন ছেলে সারিয়ান চৌধুরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাভারে বিরিয়ানি দোকান ঘিরে বিতর্ক, স্কুল সম্পদ দখলের চেষ্টা

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়রা নেতাদের সাংবাদিক সম্মেলন, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবী বায়রা সদস্যদের

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

রাজারহাটে মোবাইল কোর্টে ১ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ছাই

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা