টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি
May 27, 2026 5:27 pm

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বুধবার (২৭ মে) সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুরসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি নির্ধারণে একটি বাস্তবায়ন কমিটি কাজ করছে। প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে এমন জায়গা নির্বাচন করা হবে, যাতে আবাদি জমির ক্ষতি কম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে একাধিক স্থান পরিদর্শন করা হয়েছে এবং খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাস্তবায়ন কমিটির সুপারিশ পাওয়ার পর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এরপর দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসরাফিল শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

ঢাবির ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ১ ঘণ্টা বাড়ল ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক, স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

আরও চার কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নতুন গভর্নর নির্মোহভাবে কাজ করতে পারবেন: টিআইবি

স্বাস্থ্য উপদেষ্টার সাথে কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থীদের সাক্ষাৎ আজ।

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ,আলোচনায় উঠছে ১৭ প্রকল্প