টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 2, 2026 11:49 pm
এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেছেন, এখন থেকে সড়ক আইন লঙ্ঘনের ঘটনায় অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে গাড়ির মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে মামলা করা হবে। মঙ্গলবার (২ জুন) ডিএমপির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আনিসুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে গাড়ির মালিকের নামে মামলা হলেও প্রকৃতপক্ষে আইন ভঙ্গ করেন চালক। তাই চালকদের জবাবদিহির আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, চালকের বিরুদ্ধে মামলা হলে তাকে জরিমানা পরিশোধ করতে হবে এবং একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে কোনো চালক নিয়োগের আগে তার লাইসেন্সের রেকর্ড ও পয়েন্ট পরিস্থিতি যাচাই করতে পারবেন গাড়ির মালিকরা।

ভুয়া মামলার আশঙ্কা প্রসঙ্গে মো. আনিসুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে কখনও কোনো পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড চাওয়া হবে না। ট্রাফিক সংক্রান্ত যে কোনো নোটিশ বা মামলার কপিতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। পাশাপাশি ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত থাকবে।

এদিকে খুব শিগগিরই যানবাহনের নম্বরপ্লেটের মান ও দৃশ্যমানতা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। অভিযানে নম্বরপ্লেট সঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না এবং তা স্পষ্টভাবে পড়া যায় কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ সেপ্টেম্বর

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

কুমিল্লা বুড়িচংয়ে ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ পাহারাদারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে বুথ গার্ড মজনু পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফিরিয়ে প্রশংসিত

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,,‘কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ!

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা