টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন নাসিরনগরের সৈয়দ সাজ্জাদ মোর্শেদ  সোহান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 3, 2026 10:17 am

ঢাকায় অনুষ্ঠিত লায়ন্স কনভেনশন ২০২৬-এ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান।

সোমবার ১লা মে  রাজধানীর শেরাটন ঢাকা -এ আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও ক্লাব পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সারোয়ার জামিল, বেনজির আহমেদ, দেওয়ান নাসির, মোস্তফা কামাল-সহ লায়ন্স জেলার গভর্নরবৃন্দ এবং সুলতান আহমদ বাবু।
সারাদেশ থেকে আগত বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা-এর প্রেসিডেন্ট হিসেবে মানবসেবায় অসামান্য অবদানের জন্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।
এ সম্মাননা তাঁর দীর্ঘদিনের সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য সমাজ সেবায় বিশেষ অবদান স্বরূপ এওয়ার্ডে ভুষিত সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর)  আসনের জননন্দিত এমপি প্রয়াত সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের কনিষ্ট পুত্র এবং তিনি নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান্দুরা হাভেলির কৃতি সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষার মাসে ভাষা সৈনিক অলি আহাদ, বিনম্র শ্রদ্ধাঞ্জলি

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

স্বীকার করল পেন্টাগন ধ্বংস হয়নি ইরানের নৌশক্তি

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’— হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব

মিরপুর ঢাকা-১৪ আসনে ধানের শীষের পদপ্রার্থী তুলি এগিয়ে সাজু অনেক পিছিয়ে রয়েছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

রাজবাড়ীতে ইফার ১১০জন শিক্ষার্থীকে কোরআন ছবক

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু