টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনাতে কর্মচারী রঞ্জন চন্দ্রসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 9:02 pm

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সোয়া ৪টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় বিটিসিএল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহাবাগ থানায় একখানা মামলা করে। ওই ঘটনার সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিষয়টির ওপর ছায়া তদন্ত শুরু করে।ডিএমপি কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় সচিবালয়ে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্রকে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে গত ২২ মে সচিবালয়ে ৩নম্বর ভবন থেকে তার চুরি করে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকানে প্রতি কেজি ৬০০ টাকা হারে সর্বমোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রয় করেছে বলে সিটিটিসি টিমকে জানায়।

তিনি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকান থেকে রেজাকুল ইসলামকে (৩২) গ্রেফতার করে তার দেখানো মতে চকবাজার থানাধীন ২৭নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডের ভাঙ্গারীর গোডাউন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি চক্র জড়িত আছে বলে প্রাথমিকভাবে তদন্তকারী টিম জানতে পেরেছে। ওই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত অব্যহত আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিআরসহ ৫ দফা দাবিতে তিতাসে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার জোহরের নামাজ পড়ে অনুষ্ঠিত হবে

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত: ডিএসসিসি প্রশাসক

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই

বহিষ্কার নয়, আমাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিলো: রিয়াজুল রিজু

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি