টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 5, 2026 10:06 pm

পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজারে সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে যাওয়া পর তীব্র তাপদাহ ও পানি সংকটে অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়, নিহতরা সবাই নাইজেরীয় মুসলিম ছিলেন এবং মালি থেকে একটি ধর্মীয় উৎসব শেষে ফিরছিলেন। তবে যাত্রাপথে নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে। আগাদেজের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাড়ি বিকল হয়ে যাওয়ার পর চালক ও যাত্রীরা বেশ কয়েকদিন ধরে ট্রাকটি মেরামত করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মরুভূমির প্রচণ্ড তাপমাত্রা এবং কোনো সরবরাহ কেন্দ্র না থাকায় যাত্রীদের পানি দ্রুত ফুরিয়ে যায়, যা তাদের টিকে থাকা অত্যন্ত কঠিন করে তুলে। প্রতিকূল পরিবেশে শেষ পর্যন্ত পানিশূন্যতায় অন্তত ৪৯ জন মারা যান।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, মাত্র দুজন পুরুষ প্রাণে বাঁচতে পেরেছিলেন। তারা পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে পানির উৎসের সন্ধানে আসেন এবং তারপর কর্তৃপক্ষকে খবর দিতে আসামাকায় পৌঁছান। পরে একটি উদ্ধারকারী দল পরিত্যক্ত ট্রাকটির নিচে ও চারপাশে কয়েক ডজন মৃতদেহ খুঁজে পায় এবং নিহতদের গণকবরে দাফন করে। এদিকে উদ্ধার অভিযান থেকে ফেরার পথে, নাইজেরীয় সৈন্যসহ উদ্ধারকারী দলটি আরও একটি বিকল লরির সন্ধান পায়, যেটিতে তিন দিন ধরে আটকে থাকা ৬০ জনেরও বেশি মানুষ ছিলেন।

সৈন্যরা পানি তাদের সরবরাহ করে এবং গাড়িটি মেরামত করে দেয়, যার ফলে যাত্রীরা নিরাপদে তাদের যাত্রা পুনরায় শুরু করতে পারেন।আগাদেজ গভর্নরের কার্যালয় এই মর্মান্তিক ঘটনাকে সাহারা মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারীদের সম্মুখীন হওয়া মারাত্মক ঝুঁকির অকাট্য প্রমাণ হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, সাহারা মরুভূমিতে- বিশেষ করে নাইজার, আলজেরিয়া ও লিবিয়া সীমান্তে এমন মর্মান্তিক ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও অসংখ্যবার যান্ত্রিক ত্রুটি এবং মানব পাচারকারীদের নিষ্ঠুরতার কারণে শত শত মানুষ মরুভূমির তীব্র গরমে তৃষ্ণার্ত হয়ে মারা গেছেন। কারণ মরুভূমি পার হওয়ার জন্য ব্যবহৃত ট্রাক বা পিকআপ ভ্যানগুলো সাধারণত অনেক পুরনো এবং জরাজীর্ণ হয়। তার ওপর ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল বোঝাই করার কারণে বালুর মধ্যে এগুলো প্রায়ই বিকল বা নষ্ট হয়ে যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, কোনো আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের দিন-মজুরি ও সাধারণ নিম্ন আয়ের মানুষ

জেরায় আমান আযমী,শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে

মেয়ের ধর্ষণ মামলায় বাবা আসামী, অভিযোগ মিথ্যে দাবি বাবার

মিরপুর এক নম্বর সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি- ঘুষ বাণিজ্য ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনে ফজর, সাগর, সবুজ সিন্ডিকেটের সদস্যরা অঢেল সম্পদ গড়েছেন। সেবা গ্রহীতারা তাদের কাছে জিম্মি।

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ৬ দিনব্যাপী আনুষ্ঠানিকতা

আজ কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন