টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 7, 2026 9:23 pm

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় অন্তত ৪৫ জনকে আটকের পাশাপাশি পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।

তবে মিছিলটি মাটিয়ারা পার হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৪৫ জনকে আটক করেছেন ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা নামকস্থান স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কিছুটা অগ্রসর হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে মিছিলের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ জনকে আটক ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লা সদর দক্ষিণ ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ৪৫ জনকে আটক করেছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের পরিচয় প্রকাশ করা হবে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার নোয়াখালীতে পৃথক দুই স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুটি মিছিল করে। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ এবং ‘মব, সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো রিকশাচালকের মৃত্যু

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

নাসির নগরে টালমাটাল সবজির বাজার চরম ভোগান্তি সীমিত আয়ের মানুষের

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

বিশ্বকাপে খেলা ফুটবলারের মরদেহ উদ্ধার

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার