টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের আত্মত্যাগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 16, 2025 6:53 am

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ ) উদ্যোগে জুলাই শহীদের আত্মত্যাগ বিষয়ে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে মহাখালী বাস টার্মিনালের এই লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিফলেট বিতরণের পূর্বে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় উপস্থিত গাড়ী চালক ও শ্রমিকদের এবং মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন। সেগুলো হলো গাড়ি চালকদের মোটরযান চালানো কালে নিয়োগ পত্র বৈধ ড্রাইভিংও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। চালকদের পরিচয় পত্র ও মোবাইল নাম্বার গাড়িতে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। নেশা জাতীয় দ্রব্য সেবল করে ও ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় ড্রাইভারের সিট বেল বাঁধতে হবে। গাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিয়োগপত্র প্রদানের মাধ্যমে গাড়িতে সঠিক ড্রাইভিং লাইসেন্সধারী চালক নিয়োগ করুন।

চালককে একটানা পাঁচ ঘন্টা থেকে দিনে আটঘন্টা বেশি গাড়ি চালাইতে বাধ্য করবেন না। গণ পরিবহনের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য নির্ধারিত আসন সংগ্রহ করুন। ফিটনেসবিহীন যান্ত্রিক ত্রুটি ও ধোয়া নির্মাণকারী গাড়ি রাস্তায় নামাবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন । এছাড়াও পথচারীদের কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মানিয়ে চলার বিশেষভাবে আহবান করেন। শহীদদের আত্মত্যাগের শপথ উপলক্ষে আজকের এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগীয় সাবেক পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।

বর্তমান পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া. পরিচালক প্রশাসন কামরুল ইসলাম. উপ পরিচালক প্রশাসন মাসুম বিল্লাহ, উপ-পরিচালক স্বদেশ কুমার বিআরটিএ ঢাকা মেট্রো -১.উপ-পরিচালক কামরুল ইসলাম, ঢাকা মেট্রো-১, সরকারি পরিচালক শামসুল কবির ,বিআরটিএ – ঢাকা মেট্রো -৪.সহকারি পরিচালক ইমরান খান. সহকারী পরিচালক. মোহাম্মদ আলী আহসান মিলন. মোটরযান পরিদক.আলমগীর. অসীম কুমার পাল. হারুন অর রশিদ, লোকমান ফারুকী. বিআরটিএ ঢাকা মেট্রো -১ সরকারি রাজস্ব কর্মকর্তা গোলাম জাকারিয়া. বি আর টি এর চেয়ারম্যানের পিএস আনোয়ারুল কিবরিয়া, এনামুল হক সহ আরো অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কৌশলে এবার বড় পরিবর্তন এনেছে ইরান,শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুড়ছে ১ হাজার কেজির মিসাইল 

মহাখালীতে প্রেমিকার হামলায় রেলওয়ের নবনিযুক্ত সেকেন্ড ক্লাস কর্মকর্তার মৃত্যু, আটক প্রেমিকা

তিতাসে কেন্দ্রীয় যুবদল নেতা ডা. বাছেদুর রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে ট্রাম্পের আপত্তি

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন

বেগম জিয়ার সুস্থতার জন্য কুমিল্লায় হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়ায় নেতাকর্মীদের অংশগ্রহণ

সংসদে জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি,সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে