রাজধানীর শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোছাঃ আয়েশা বেগম (৪০) নামে এক নারী ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু।
বৃহস্পতিবার(১৭ জুলাই)সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিকেলে নিয়ে আসলেওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) তার চিকিৎসাধীন মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শন(এস আই)মোঃ মাহবুব সিদ্দিকী জানান, আমরা জানতে পারি সকালের দিকেচন্দ্রিমা উদ্যানে শেষ মাথায় অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, আমরা তার ভোটার আইডি কার্ড থেকে নাম ঠিকানা পেয়েছি । তার নাম,আয়েশা বেগম মিরপুরের ১৬২ /২/৩/৪ রোড নং৭ দক্ষিণ বিশিল।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



















