টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 13, 2026 7:49 pm

দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তিক্ত অভিজ্ঞতার কারণে ইরানের জনগণ আমেরিকানদের বিন্দুমাত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই। শনিবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সূত্র: আলজাজিরা।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে মোহসেনি এজেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের এই অনাস্থা কোনো সাময়িক বা আবেগের বিষয় নয়, বরং দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতার ফল। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই অবিশ্বাসের ভিত্তি অনেক পুরনো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের অন্যতম সদস্য ছিলেন মোহসেনি-এজেই।

চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এই যুদ্ধে ইরান শত্রুদের শিরশ্ছেদ করতে এবং আগ্রাসনকারীদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

‎ব্রাহ্মণবাড়ীয়ায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৮ নারী – পুরুষ আটক

২৭ বছর ধরে বিনা বেতনে রেলগেট পাহারার দায়িত্বে বেলাল

প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান