টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 15, 2026 12:11 am

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল হাসান মানিক (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাত ১০:০৩ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সবুজবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশের একটি টিম পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল হাসান মানিককে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার শফিকুলের কাছ থেকে ৩৫০টি ইয়াবা, আট কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একটি ধারালো তলোয়ার, চারটি চাপাতি, দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যাদুর্গত মানুষের পাশে যুবদল, কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহ্ফিল

ক্র্যাব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত

চট্টগ্রাম বহির্নোঙরে দুই নাবিকের রক্তক্ষয়ী সংঘর্ষে থাই নাবিক নিহত

প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন

বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ যেভাবে এলো নজরুলের কলমে

কুড়িগ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন মাদক সেবির কারাদন্ড