টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিবেদক
নাজমুল হাসান
June 15, 2026 12:25 am

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

শনিবার (১৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। একই দিন বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে একই এলাকায় পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এদিকে চলতি জুন মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৬২১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরা আবাসিক এলাকায় ঝুলছিল এক শিক্ষার্থীর মরাদেহ

ছিনতাইয়ে সময় দুই ছিনতাইকারী জনতার হাতে গণধোলাইয়ে আহত 

মিটফোর্ড হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মরত চিকিৎসকদেরকে মারধর করেছেন

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার

প্রেমের টানে ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

আংশিক আকাশসীমা খুলে ৬ বিমানবন্দর চালু করলো ইরান

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫