টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের গ্রাউন্ড অফিসার গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 16, 2026 11:33 pm

জাল শেনজেন ভিসায় তিনজনকে ইতালি পাঠানোর চেষ্টার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার মো. আখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, গত ২৬ মে তিন ব্যক্তি নেপালগামী ফ্লাইটের বোর্ডিং পাস ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করেন। পরে স্টাফ গেট দিয়ে বের হয়ে একটি গাড়িতে বসে তারা ইতালিগামী বোর্ডিং পাস, টিকিট ও জাল শেনজেন ভিসা সংগ্রহ করেন। এরপর পুনরায় ইমিগ্রেশন এলাকায় ফিরে ওয়াশরুমে পাসপোর্টে জাল ভিসা সংযুক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে আইএনএস গেটে দায়িত্বরত গ্রাউন্ড অফিসার আখলাসুর রহমান তাদের ইতালিগামী ফ্লাইটে উঠতে সহায়তা করেন।

সিআইডির এ কর্মকর্তা বলেন, ইতালির রোম বিমানবন্দরে পৌঁছানোর পর মোস্তাফিজুর রহমান অনিক ও অক্ষয় চন্দ্র দাস জাল ভিসাসহ ধরা পড়েন এবং তাদের দেশে ফেরত পাঠানো হয়। তবে তৃতীয় ব্যক্তি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়, যার পরিচয় প্রকাশ করা হয়নি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি জানান, ৩০ লাখ টাকার চুক্তিতে একটি চক্রের মাধ্যমে তারা ইতালি যাওয়ার চেষ্টা করেন এবং আগাম ২০ লাখ টাকা পরিশোধ করেন। সিআইডি জানায়, যেহেতু তাদের ইমিগ্রেশন নেপালগামী বোর্ডিং পাসে সম্পন্ন হয়েছিল, তাই শুধু আইএনএস গেট দিয়েই তাদের বের হওয়ার সুযোগ ছিল। ওই গেটে থাকা গ্রাউন্ড অফিসারের সহায়তায় তারা গেট পার হয়ে ইতালিগামী ফ্লাইটে ওঠেন।

এ ঘটনায় ৩০ মে বিমানবন্দর থানায় মামলা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তদন্তে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে জানিয়েছে সিআইডি, যাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে বিএনপি থেকে ৮ নেতাকর্মী ও একজন হিন্দর জামায়াতে যোগদান

নাসিরনগরে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার বিশাল জনসভা

ঢামেকে তৃতীয় শ্রেণি কর্মচারীদের নির্বাচনে সভাপতি আলী ও সম্পাদক রুহুল

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনার লিভার প্রতিস্থাপনে সহায়তা দিতে চায় পাকিস্তান

আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৯

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান