টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 17, 2026 12:56 pm

২০ বছর আগে ঠিক এই দিনটিতেই (১৬ জুন) সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৮ বছরের এক তরুণ জাদুকরের। দুই দশক পর সেই একই দিনে, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাকাব্য লিখলেন ৩৯ ছুঁইছুঁই লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে কেবল আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানই দুর্দান্তভাবে শুরু করেননি, একই সাথে ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও।

মেসির এই জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচটি মেসি স্মরণীয় করে রাখলেন ক্যারিয়ারের ৬১তম এবং জাতীয় দলের হয়ে ১১তম হ্যাটট্রিক দিয়ে। ম্যাচের শুরুতেই ইন্টার মিয়ামিতে খেলা তাঁর সতীর্থ রদ্রিগো ডি পলের চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় এবং ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পরপরই পুরো স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন এই মহাতারকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে টুর্নামেন্টে তাঁর গোল সংখ্যা ছিল ১৩টি। আর এবারের আসরে প্রথম ম্যাচে মাঠে নেমেই তিনি তা নিয়ে গেলেন ১৬ তে, তাতেই গড়লেন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন মিরোস্লাভ ক্লোসা। জার্মান এই ফুটবলারের গোল ছিল ১৬টি। আলজেরিয়ার বিপক্ষে তিন নম্বর গোলটি করেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। বর্তমান ফর্ম বিবেচনায় আগামী ম্যাচগুলোতেই যে ক্লোসার এই বিশ্বরেকর্ড এককভাবে মেসির দখলে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

আর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পথে মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও। বিশ্বকাপে রোনালদো গোলসংখ্যা ১৫টি। একই দিনে আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে মেসি নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ১৭ মিনিটে। এই গোলের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। একই সাথে বিশ্বকাপে এটি মেসির টানা পঞ্চম ম্যাচ যেখানে তিনি জালের দেখা পেলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লি পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

রাজধানীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

হাসপাতাল থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের সেই পারভেজের মরদেহ উদ্ধার

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ