টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩টি তেল ট্যাংকার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 17, 2026 7:54 pm

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে। এর ওপর ভিত্তি করে আগামী শুক্রবার থেকে পরবর্তী আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর দুই দিন আগেই হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে ইরানের বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার।

বুধবার (১৭ জুন) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকার ট্র্যাকার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্যাংকার ট্র্যাকার্স জানিয়েছে, ডিজিটাল ট্র্যাকিং ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে, গত দুই মাসের মধ্যে এটিই ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানির চালান।

ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) দুটি ট্যাংকার ডিওনা ও হিরো মঙ্গলবার অবরোধসীমা পেরিয়ে বেরিয়ে যায়। এতে ছিল মোট ৩৮ লাখ ব্যারেল তেল। আরেকটি ট্যাংকার সোনিয়া আইতে ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বুধবার ওমান উপসাগরে অবরোধ ভেঙেছে বলে জানিয়েছে ট্যাংকার ট্র্যাকার্স। এ খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক তেলবাজারে দাম কমতে শুরু করেছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এখন সেই যুদ্ধ থামাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে মূল আলোচনা শুরু হবে। আলোচনা চলবে ৬০ দিন। লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী চুক্তি এবং দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা তৈরি করা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ইরানকে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দেবে। ব্যাংকিং, পরিবহন ও বীমাসহ সংশ্লিষ্ট সব সেবাও এই শিথিলতার আওতায় আসবে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যুদ্ধবিরতির পর ইরানের অর্থনীতিতে বড় স্বস্তি আনতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা, চারা ও ত্রাণ বিতরণ

বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি

তদন্তে হার্ডড্রাইভ বদলের তথ্য গায়েব ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

লালবাগ শহীদ নগর এলাকার দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

চোরের ওষুধ কেনায় একজন গ্রেফতার, ভুরুঙ্গামারীতে ওষুধ চুরি: দিনাজপুর থেকে উদ্ধার

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ,বিশ্বজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে

প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার: তারেক রহমান