টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 9:43 pm

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সেইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মে মাসের মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের থানাকে দালালমুক্ত রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে পুলিশি সেবা পায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়ার কথা জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

এ সময় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভাঙচুর

দৌলতদিয়ায় বাসডুবি,নারী-শিশুসহ ১৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে,পদ্মাপাড়ে আহাজারি তদন্ত কমিটি গঠন

ঈদ ঘিরে প্রস্তুত কক্সবাজার

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা সরকারি চাকরিজীবীদের নোটিশ

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান (সুজন) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

ফের হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিবে ইরান